সাভারে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে অনুষ্ঠানে যোগ দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২০জানুয়ারি) দুপুরে সাভারের রেডিওকলোনী মাঠে বাংলাদেশ বেতার কর্তৃক বাস্তবায়নাধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় দর্শকদের উপস্থিতিতে গণভোট ২০২৬ ও নারী-শিশুদের বিভিন্ন ইস্যুতে বহিরাঙ্গন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এসময় বলেন,দেশের জনগণ পরিবর্তনের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দিবেন হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলেও বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা,তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোঃ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com