শেরপুরের শ্রীবরদীতে সীমান্তর্বী বনে কনটেন্ট ক্রিয়েটর ফারুক হোসেন বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে নিহত

জেসমিন জাহান দিপ্তী, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে ভিডিও করতে গিয়ে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামে এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। ১৫ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে ওই ঘটনা ঘটে। নিহত ফারুক পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার মোঃ সুরুজ আলীর ছেলে।

স্থানীয়রা জানা তিনি জেলার সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে নিয়মিত হাতির ভিডিও করে তার ফেসবুক আইডিতে আপলোড করতেন। শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জের মালাকুচা বিটের বনে প্রায় ৪০/৪২ টি বন্যহাতি ৬/৭ টি শাবকসহ অবস্থান করার সংবাদ পেয়ে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সেখানে উপস্থিত হয়ে উৎসুক জনতার সাথে ভিডিও করকে করতে সোনাঝুড়ি নামক এলাকায় বনের ভেতরে চলে যান। একপর্যায়ে বন্যহাতির সামনে পড়ে গেলে বন্যহাতি পা দিয়ে তার মাথা পিষ্ট করে মারাত্নকভাবে আহত করে। পরে বন বিভাগের লোকজন স্থানীয় লোকজনদের সহায়তায় তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, এ ঘটনার পর ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করতে বলা হয়েছে। একই সাথে মৃত ব্যক্তি যাতে দ্রুত সময়ে ক্ষতিপূরণ পান সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com