জেসমিন জাহান দিপ্তী, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ৮ বছর বয়সী চতুর্থ শ্রেনিতে পড়ুয়া রোকিয়া নামে এক শিশু ধর্ষিত হয়েছে। রোকিয়া বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে পলাশীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনিতে ছাত্রীতে পড়ালেখা করে এবং দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মোঃ বিল্লাল হোসেন (বিল্লু) মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ৫ জানুয়ারি সকালে রোকিয়া স্কুলে যাওয়ার পথে স্থানীয় ইসলাম উদ্দিন (৬০) শিশুটিকে ধরে তুলে বাড়িতে নিয়ে ধর্ষন করে। স্কুল শেষে বাড়িতে ফিরে সন্ধ্যায় প্রচণ্ড ব্যথা অনুভব ও চিৎকার করলে বিষয়টি তার বাবাকে জানানো হয়। তার বাবা উক্ত ঘটনার বিষয়ে নালিতাবাড়ী থানায় জানায়।
এ বিষয়ে পলাশীকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. ফেরদৌসী বেগম জানান, বিষয়টি আমরা আজ (মঙ্গলবার) জানতে পেরেছি।
এবিষয়ে নালিতাবাড়ী থানার এসআই মিজানুর রহমান জানান, আসামি ইসলাম উদ্দিন (৬০) কে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসী জানান, আমরা ধর্ষনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।