মো: আবুল হোসাইন জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ: যথাযথ মর্যাদায়, সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে, জেলা প্রসাশন কর্তৃক আয়োজিত ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৭ ঘটিকায় গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের স্মৃতি সৌধে, কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা, ও পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন, পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর একে একে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দ্বিতীয় পর্বে সকাল ৯ ঘটিকায়, জেলা প্রসাশনের আয়োজনে মনোজ্ঞ কোচ কাওয়াজ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে দৃষ্টি নন্দন ডিসপ্লের আয়োজন করা হয়। এতে জেলার প্রায় ৩০ টির অধিক শিক্ষা প্রতিষ্ঠান কোচ কাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মনোমুগ্ধকর কোচ কাওয়াজ ও ডিসপ্লে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষন করেন।
এছাড়াও পুলিশ,আনসার, ফায়ার সার্ভিস, জেল পুলিশের কোচ কাওয়াজ উপস্থিত স্টেডিয়ামের দর্শকদের বিমোহিত করেন। অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অবস্থানকারীদের মধ্যে পুরস্কার বিতরন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি আসলাম মোল্লা ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার ডঃ এস এম ফরহাদ হোসেন।