বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা ২ আসনের ধানের শীর্ষে মনোনয়ন প্রাপ্ত অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক তার নির্বাচনীয় প্রচারণায় এবং চেয়ারম্যান তারেক রহমানের উন্নয়নের বার্তা ও দলের দিক নির্দেশনা পৌঁছে দিতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন।বারহাট্টা উপজেলা বিএনপির যুবদলের আহবায়ক মোজাম্মেল হক সোহেল।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বারহাট্টা সদর ইউনিয়ন,৪নং ও ৫নং ওয়ার্ড গ্রাম ও মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। ভোটারদের কাছ থেকে শুনছেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা, সেই সঙ্গে তুলে ধরছেন তারেক রহমানের নের্তৃত্বে একটি উন্নত, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন।
স্থানীয়রা জানায়, মোজাম্মেল হক সোহেল বিএনপির অন্যান্য নেতৃবৃন্দদেরকে নিয়ে নিয়মিত জনগণের মাঝে অবস্থান করছেন এবং মাঠ পর্যায়ে বিএনপির কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানের বার্তা ‘ভোটাধিকার ফিরিয়ে আনুন, উন্নয়নের ধারায় ফিরে যান’ এই স্লোগানকে সামনে রেখে তিনি প্রতিটি গ্রামে জনসংযোগ চালাচ্ছেন।
দলের স্থানীয় নেতাকর্মীরাও তার এই তৃণমূল কার্যক্রমে পাশে রয়েছেন। তাদের মতে সোয়েল মতো তরুণ ও পরিশ্রমী নেতারা মাঠে থাকলে বিএনপির পুনর্গঠন আরো গতিশীল হবে এবং ভোটারদের মধ্যে দলীয় আস্থা পুনঃস্থাপন সহজ হবে।
বিভিন্ন স্থানে তার জনসংযোগ কার্যক্রমে সাধারণ ভোটারদেরও ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।
প্রচারণার শেষে আমঘাইল বাজারে দলীয় কার্যালয়ে উপস্থিত হন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব, সানোয়ার হোসেন ঠাকুর। সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু। মোহাম্মদ গোলাম মোস্তফা দপ্তর সম্পাদক উপজেলা