নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পাশ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হোটেল ব্যবসায়ীরা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশিদের জন্য “হোটেল” ভাড়া দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
ভারতের স্থানীয় হোটেল মালিকদের সংগঠন ‘বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি’ আজ শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৫) এই তথ্য জানিয়েছে।
সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্বল ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২৪ সালের ডিসেম্বরে তারা ইতোমধ্যেই বাংলাদেশিদের ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখনও শিক্ষার্থী এবং চিকিৎসার জন্য ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিল ছিল। তবে বর্তমানে তারা এই শিথিলতা তুলে নিয়েছে এবং আর কোনো বাংলাদেশিকে হোটেল ভাড়া দেওয়া হবে না।
উজ্বল ঘোষ আরো বলেন, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং ভারত বিরোধী কার্যকলাপকে কেন্দ্র করে আমরা আমাদের সকল হোটেল সদস্যদের কঠোরভাবে বাংলাদেশিদের কাছে ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছি। আমাদের অধীনে শিলিগুড়িতে ১৮০টি হোটেল রয়েছে, যারা সবাই এই সিদ্ধান্ত মেনে চলবেন।
এছাড়া, সংগঠনের বাইরে আরও প্রায় ৫০টি হোটেলও একই নীতি অনুসরণ করছে বলে স্থানীয় একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।