নিজস্ব প্রতিনিধি : নরসিংদী জেলার শিবপুর উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থা (Jatiya Sangbadik Songstha)-এর উপজেলা কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে। অনুমোদিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ আবদুর রব।
নবগঠিত এ কমিটিতে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি : সৈয়দ আবদুর রব, সিনিয়র সহ-সভাপতি : মোঃ আরমান হোসেন, সহ-সভাপতি : সাদিয়া আক্তার, সাধারণ সম্পাদক : গাজী নাদীরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক : হুমায়ুন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক : আশিষ দাস, দপ্তর সম্পাদক : মোঃ তৌফাজ্জল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক : তানিয়া সুলতানা, প্রচার সম্পাদক : মোঃ মোশাররফ, কার্যনির্বাহী সদস্য : মোঃ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য : মোঃ মাছুম মিয়া।
নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত মর্যাদা রক্ষায় এই সংগঠন কাজ করে যাবে।