দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হরিনারায়ণপুরে হাজারো নেতাকর্মীর দোয়া মাহফিল জনসমুদ্রে পরিণত হলো বালিকা বিদ্যালয়ের মাঠ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া ■ বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন শুভসহ অন্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিয়াজ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন— সাইদুল ইসলাম, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, আমিরুল ইসলাম আন্টু, সাবেক সভাপতি হরিপুর ইউনিয়ন বিএনপি, ইমদাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আব্দালপুর ইউনিয়ন বিএনপি, সিরাজুল ইসলাম, সদস্য সচিব হরিনারায়ণপুর ইউনিয়ন বিএনপি,জাহাঙ্গীর হোসেন, সহকারী রেজিস্ট্রার, ইবি,মনিরুল ইসলাম, সদস্য সচিব কুষ্টিয়া সদর থানা যুবদল, আশরাফুল ইসলাম শিপন, যুগ্ম আহ্বায়ক কুষ্টিয়া সদর থানা যুবদল, আল শাহারিয়ার মামুন, সদস্য সচিব কুষ্টিয়া সদর থানা ছাত্রদল, মামুন অর রশিদ, সাবেক সভাপতি আব্দালপুর ইউনিয়ন ছাত্রদল

দোয়া মাহফিলকে ঘিরে বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল-সমাবেশ নিয়ে মাঠে উপস্থিত হতে থাকেন। মুহূর্তেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে পড়ে। দোয়া পরিচালনার সময় অনেকেই আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি ফেলে দেশনেত্রীর সুস্থতা কামনা করেন।

প্রধান অতিথি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। বিরোধী দলের নেত্রী হয়েও যেভাবে তাঁকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা কামনা করি।”

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মুনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর দ্রুত সুস্থতার দাবিতে সার্বিক আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয়ে একাত্মতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com