তুরাগে ১০তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার, আহত-৫

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানী তুরাগের শুকুরভাঙা এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে । অগ্নিকাণ্ডের ঘটনায় অনন্ত ৪ থেকে ৫জন আহত হয়েছেন এবং ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস উত্তরা স্টেশনের ২টি, পল্লবীর ২টি, টঙ্গীর ২টি এবং কুর্মিটোলার ১টিসহ মোট ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে ভোর ৫টা ৫৮ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং আজ সকাল ৬টা ৩৬ মিনিটে ওই লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ রবিবার ভোরে রাজধানী তুরাগের ৮/১, শুকুরভাঙা এলাকায় ১০ তলা একটি আবাসিক ভবনের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটে।

আজ রবিবার (০৭ ডিসেম্বর, ২০২৫) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলম হোসেন বহুতল ভবনে আগুন লাগা, নিয়ন্ত্রণ ও উদ্ধারের বিষয়টি দৈনিক আজকের আলোকিত সকালকে নিশ্চিত করেছেন।

“দি লাইফ সেভিং ফোর্স বাহিনী” সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আজ রবিবার আনুমানিক ভোর ৫টা ৫০ মিনিটের সময় রাজধানী তুরাগ থানার ৮/১, শুকুরভাঙা এলাকায় ১০ তলা একটি আবাসিক ভবনের ৫ম তলায় আগুন লাগার খবর পাই আমরা। ফায়ার সার্ভিসের একেএকে মোট সাতটি ইউনিট কাজ করে ওই লাগা আগুন আজ সকাল ৬টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, আগুনে পঞ্চম তলার ওপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রথমত ভবনের ছাদে নেওয়া হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়। মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে পাঁচজন সামান্য আহত হন। কারো অবস্থা গুরুতর নয়। তবে, কেউ মারা যায়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুনে আনুমানিক প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন ধরনের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় দেড় কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতির হাত থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com