ঠাকুরগাঁও-১ ও ঢাকা -১১ আসন বিএনপির মহাসচিব ও এনসিপি আহ্বায়ক-এর মনোনয়নপত্র বৈধ

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে জাতীয়তাবাদী দলের (বিএনপি)র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সংসদীয় ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (০৩ জানুয়ারি, ২০২৬) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এছাড়া ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এর আগে ২০২৫ সালের ০৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ও ইসলাম আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
অপরদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদীয় ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সকালে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
আজ শনিবার (০৩ জানুয়ারি, ২০২৬) দুপুরে এনসিপির যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রাজধানীর রামপুরা বনশ্রী বাড্ডা ও আশপাশের এলাকা নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান এরই মধ্যে নাহিদ ইসলামকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়িয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com