ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে তাকে ট্রাভেল পাস ইস্যু করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে তা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠান তারেক রহমান। দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হাইকমিশন তারেক রহমানের ট্রাভেল পাস ইস্যু করে সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে তা হস্তান্তর করে।

বিএনপির একজন শীর্ষ নেতা ও দলীয় সূত্র জানান, ২৫ ডিসেম্বর, ২০২৫ তারেক রহমান দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি কীভাবে দেশে ফিরবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। যেহেতু তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষের পর তা আর নবায়ন করা হয়নি এবং বর্তমানে তার কাছে বাংলাদেশি-ব্রিটিশ দ্বৈত পাসপোর্ট আছে কি না সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে ট্রাভেল পাস গ্রহণই ছিল তার জন্য কার্যকর বিকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com