গেজেট জারি… বিশেষ সুবিধা পাচ্ছেন শুধু খালেদা জিয়া..

নিজস্ব প্রতিবেদক – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ মর্যাদা দিয়ে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে। আপাতত এই মর্যাদা ও সুবিধা কেবল খালেদা জিয়াই পাবেন, তার পরিবারের অন্য কেউ এর আওতায় পড়বেন না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এক গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা।

সাংবাদিক জানতে চান, খালেদা জিয়াকে দেওয়া ভিভিআইপি স্ট্যাটাসের বিষয়ে কোনো পৃথক গেজেট হবে কি না এবং জিয়া পরিবারের অন্য সদস্যরা এ সুবিধা পাবেন কি না।

জবাবে তিনি বলেন, এ সংক্রান্ত একটা গেজেট হয়েছে। এখন পর্যন্ত এ সুবিধা কেবল খালেদা জিয়াকেই দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com