গাজীপুর মহানগর প্রেসক্লাবের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ অনুষ্ঠিত

কামরুল হাসান রনি: জমকালো আয়োজসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো গাজীপুর মহানগর প্রেসক্লাবের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা-২০২৫। আজ শনিবার ০৬ই ডিসেম্বর গাজীপুরের শাপলা ম্যানশন রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি এবং কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শওকত হোসেন সরকার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন এর যুগ্ন সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ সোহেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোখলেছুর রহমান মাসুম। আরও উপস্থিত ছিলেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রধান সম্পাদক এবং গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাজল খান প্রমুখ।

মধ্যাহ্নভোজের শেষে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাপ্ত রা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com