গাজীপুরে বিএনপি’র ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

গাজীপুর জেলা প্রতিনিধি : রাতের অন্ধকারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সংবলিত বিশালাকার ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় নেতকার্মীদের মধ্যে। তারা জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিলবোর্ডে লাগানো বিশালাকার ব্যানারটির বাম পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চুর, ডান পাশে নিচে গাজীপুর জেলার শ্রীপুর পৌর ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিক উদ্দিনের এবং ডান পাশের উপরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল।

এনিয়ে স্থানীয় নেতাকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, রাতের অন্ধকারে যারাই ব্যানার ছেঁড়ার মতো ন্যক্কারজনক কাজটি করেছে, আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি- জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য। আমরাও খোঁজখবর নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com