কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম।

কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল লতিফ শেখের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
এসময় জেলার সরকারি কর্মকর্তাসহ বেসরকারী ও বিভিন্ন এনজিওর প্রধানগণসহ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র উদ্যেগে ১৬জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সাদাছড়ি, হেয়ারিংএইড ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩ জন প্রতিবন্ধীকে বিনাসুদে প্রত্যেককে ৭০হাজার টাকার চেক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com