কালিয়াকৈরে সফিপুর বাজার সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মোঃ শাহ আলম সরকার : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার (৬ ডিসেম্বর) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরিবেশ ছিল উৎসবমুখর ও সুশৃঙ্খল। সদস্যদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি: মোঃ ফরিদুজ্জামান হারিজ, সহ-সভাপতি: ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক: নাজমুল মন্ডল, সহ সাধারণ সম্পাদক: রাসেল আহমেদ, কোষাধ্যক্ষ: ডা. মাসুদ রানা, ১. নম্বর সদস্য: ফজলুল হক মৃধা, ২.আঃ রশিদ শিকদার, ৩.শ্রী শংকর চন্দ্র বর্মন, ৪.শ্রী হরিপ্রসাদ সরকার, ৫.মোঃ আবুল হোসেন, ৬.মোঃ আমজাদ হোসেন, ৭.মোঃ রুবেল হোসেন ।

নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা সকল সদস্য, ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সমবায় সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com