কলমাকান্দা উপজেলায় জাতীয় পার্টির নির্বাচনী পরিচালনা কমিটি গঠন

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ ১১ জানুয়ারী রবিবার দুপুরে কলমাকান্দা উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন/২০২৬ উপলক্ষে নেত্রকোনা-১(দুর্গাপুর ও কমলাকান্দা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান শান্তর নির্বাচন পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মোঃ নূরুল ইসলামকে আহ্বায়ক ও বাবু সুনীল সরকারকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন পরিচালনার জন্য ইউনিয়ন ভিত্তিক উপ-কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় উপস্থিত ছিলেন (দুর্গাপুর ও কলমাকান্দা)-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন খান শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com