ওসমান হাদির মৃত্যুতে ইসলামী আন্দোলনের শোক

বাসস : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তরুণ বিপ্লবী, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হদি শাহাদাত বরণ করেছেন। আমি তার শোকাহত পরিবার,স্বজন, সহকর্মী, বন্ধুসহ শোকাহত জনতার সাথে সহমর্মিতা প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতে তার উঁচু মাকামের জন্য দোয়া করছি। ওসমান হাদির অসমাপ্ত স্বপ্ন ও সংগ্রামকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আধিপত্যবাদের দালালদের বিরুদ্ধে সংগ্রাম অব্যহত রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com