উত্তরা বিভাগের পুলিশের ডিসি হিসেবে মো: শাহরিয়ার আলী’র যোগদান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে মো. শাহরিয়ার আলী (বিপিএম) নব্য (নতুন করে) যোগদান করেছেন। এর আগে তিনি উপ- পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) এর দায়িত্বে ছিলেন।

জানা যায়, গত সোমবার (০৮ ডিসেম্বর, ২০২৫) মো. শাহরিয়ার আলী (তিনি) উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) এ যোগদান করেন। এরআগে গেল বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর, ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে উত্তরা বিভাগে পদায়ন করা হয়। মূলত এবারই প্রথম ডিএমপিতে লটারির মাধ্যমে ডিসিদের পদায়ন করা হলো।

সূত্রে আরো জানা গেছে, উত্তরা বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলীকে ফুলেল শুভেচছা জানান বিদায়ী উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এডিসি উত্তরা জোন, এয়ারপোর্ট জোন ও দক্ষিণখান জোনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com