আসছে তীব্র শৈত্যপ্রবাহ….

নিজস্ব প্রতিবেদকchannel7bd.com –শীতকালে শৈত্যপ্রবাহের কারণে তীব্র ঠাণ্ডার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। তিন মাসের পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের তথ্যমতে, এবারের শীতে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দফতর জানায়, এবার ৩-৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সে.) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে ২-৩টি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ড্রিগ্রি সে.) রূপ নিতে পারে।

তিন মাসের আবহাওয়া বার্তায় আরও বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলেতে পারে। এ ছাড়া এ সময় সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com