ট্রাম্পের প্রাসাদের অদূরে আছড়ে পড়লো বিমান, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনাস্থলটি ক্রেস্টহ্যাভেন আবাসিক এলাকার কাছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপনকেন্দ্র মার-এ-লাগো থেকে প্রায় ৯ মাইল (১৪ কিলোমিটার) দূরে।

শনিবার বিকেলের দিকে ঘটেছে এ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন শহরের বার্গস্ট্রম বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

এক বিবৃতিতে এফএ ‘র পক্ষ থেকে বলা হয়েছে, ৯ জন আরোহীসহ ব্যক্তিগত জেট উড়োজাহাজটি দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ শহরের ক্রেসহ্যাভেনের কাছে আবাসিক এলাকায় আছড়ে পড়ে। মার-এ-লাগো থেকে মাত্র ৯ মাইল দূরে এই দুর্ঘটনার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায় এবং বড় অগ্নিকাণ্ড ঘটে।

এফএএ’র বিবৃতিতে আরও বলা হয়, “এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই ঘটনার তদন্ত করবে। এনটিএসবি তদন্তের দায়িত্বে থাকবে এবং তারাই এ বিষয়ে পরবর্তী সব তথ্য জানাবে।

জরুরি সেবাদানকারী দলগুলো ক্রেস্টহেভেন বুলেভার্ড ও ১০ম এভিনিউ নর্থের মধ্যবর্তী ‘মিলিটারি ট্রেইল’ সড়কটি বন্ধ করে দিয়েছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে শিউরে উঠতে হয়। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে আছড়ে পড়ছে। এরপর বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

উড়োজাহাজটিতে কারা ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে মাটিতে থাকা কেউ হতাহত হয়েছেন-এমন কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গভর্নর ডিস্যান্টিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *