বিক্ষোভ সামাল দিতে ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ঘোষণা করেছেন, হ্যালোইন উদযাপনের সঙ্গে মিলে যাওয়া নতুন দফার বিক্ষোভের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (৩১ অক্টোবর) সারা দেশে ৭০ হাজার পুলিশ ও আইন প্রয়োগকারী সদস্য মোতায়েন করা হবে।

ফ্রান্সে আগামীকাল (শনিবার) ফের বিক্ষোভের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। সেই বিক্ষোভ ঘিরে সম্ভাব্য সহিংসতা ও লুটপাট সামাল দিতে দেশজুড়ে শনিবার ৭০ হাজার পুলিশ মোতায়েনের ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

এক প্রতিবেদনে ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফ১ জানিয়েছে, এই নিরাপত্তামূলক পদক্ষেপটি ২৪ অক্টোবরের মতোই হবে এবং শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভের ওপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে।

নুনেজ সতর্ক করে বলেছেন, শনিবার একটি ‘অস্বাভাবিক’ দিন হতে পারে এবং এদিন ‘জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার উচ্চ ঝুঁকি’ রয়েছে, কারণ বিক্ষোভ গভীর রাত পর্যন্ত চলতে পারে।

বিক্ষোভরারা রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে জমায়েত হওয়ার যে আহ্বান জানিয়েছে, তাকে ‘বিশেষভাবে সহিংস’ উল্লেখ করে তিনি বলেছেন, এই জমায়েতগুলো অবশ্যই নিষিদ্ধ থাকবে।

যদি এগুলো আয়োজিত হয়, তবে তা ছত্রভঙ্গ করে দেওয়া হবে এবং জড়িতদের গ্রেফতার করা হবে।

নুনেজ জানান, ১৭ অক্টোবরের বিক্ষোভে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষাপটে স্থানীয় পৌর কর্তৃপক্ষ শহরের কেন্দ্রস্থলগুলোতে বিক্ষোভ নিষিদ্ধ করার আদেশ জারি করবেন।

এছাড়া কর্তৃপক্ষ শহরগুলোতে প্রবেশকারীদের ওপর তল্লাশি জোরদার করবে এবং সারা দেশে নিরাপত্তা কর্মীদের মোতায়েন রাখবে বলেও উল্লেখ করেছেন তিনি।

নুনেজ সাংবাদিকদের বলেন, আমরা কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করব না। নিরাপত্তা বাহিনীকে “সর্বোচ্চ কঠোরতার” সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে”।

তবে তিনি জোর বলেছেন যে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদিত বিক্ষোভগুলোর ক্ষেত্রে সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার স্বার্থে নিরাপত্তা প্রদান করা হবে।

গত ১৭ ও ২৪ অক্টোবরের বিক্ষোভের পর, পরিকল্পিত এই প্রতিবাদ কর্মসূচিটি ফ্রান্সে টানা তৃতীয় শনিবারের মতো বিক্ষোভ হিসেবে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *