দামুড়হুদায় পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-সহ আটক ৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি :চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা-সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাস্তিপুর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে এবং মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আবুজার গিফারী রাজু (২৭), ছোট দুধপাতিলা গ্রামের মিনারুলের ছেলে বাপ্পি (২২), একই গ্রামের ইলিয়াস আলীর ছেলে নোমান (৩০), মেহেরপুর সদর উপজেলার মমিনপুর গ্রামের শ্রী কান্ত দাসের ছেলে শ্রী রাম (২৫) এবং বাড়াদিয়া গ্রামের শ্যামলের ছেলে মিঠুন (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দামুড়হুদা মডেল থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। বুধবার দুপুরে তাদের চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com