গভীর রাতে মিয়ানমারের সাথে ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশও

আন্তর্জাতিক ডেস্ক :গভীর রাতে মিয়ানমারে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর সাথে সীমান্তবর্তী বাংলাদেশেও বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রোববার (১০ মে) গভীর রাতে (বাংলাদেশ সময় ১টা ৩৬ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে।

সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থলটি প্রাথমিকভাবে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত বলে নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com