সাভারে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পন অনুষ্ঠান

রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে সাভার প্রেসক্লাবে পালিত হলো একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পন অনুষ্ঠান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে একটি আনন্দ শোভাযাত্রা সাভার প্রেসক্লাব হতে শুরু হয়ে মুক্তির মোড় প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
সংগঠিত গণতন্ত্রের জন‍্য গণমাধ্যমের ভূমিকায় একুশে টিভির পথচলা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

গ্লোবাল টিভির সিনিয়র প্রতিনিধি তোফায়েল সানির সঞ্চালনায়
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,সহ সাভার প্রেসক্লাবের সভাপতি,ও সাধারণ সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

এ সময় সভায় বক্তারা একুশে টেলিভিশনের সাভার প্রতিনিধি সাহেদ জুয়েলের বিভিন্ন প্রতিবেদনের প্রশংসা করে আরো বলেন বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে একুশে টিভির ভূমিকাকে প্রশংসা করে বলেন, একুশে টিভি এখন দেশ ও মানুষের কল‍্যাণে সত‍্য সংবাদ প্রকাশে আপোষহীন ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে আরও বহুদুর এগিয়ে যাবে বলেও প্রত‍্যাশা করেন তারা। পরিশেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com