সাভারে নানা আয়োজনে উদযাপিত বাংলা নববর্ষ-১৪৩৩

রোমান হোসেন: ঢাকার সাভারে নানান আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার সময় পৌরসভার ৩নং ওয়ার্ড ছায়াবিথী এলাকায় শহীদ মজনু একাডেমি মাঠ প্রাঙ্গণ ও বালুর মাঠে পৃথক পৃথক দুটি জায়গায় বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।

এ সময় উদ্বোধন শেষে তিনি মেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন সহ বিভিন্ন দোকানি ও উৎসবমুখর পরিবেশে মেলায় আগত দর্শনার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, পৌর কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com