নরসিংদী-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অনলাইনে অপপ্রচার, মনোহরদী উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি। নরসিংদী-৪ (মনোহরদী–বেলাবো) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের বিরুদ্ধে অনলাইনে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে দাবি  করেছে মনোহরদী উপজেলা প্রেসক্লাব।

প্রেসক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার কেবল একজন ব্যক্তিকেই নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।  

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের গৌরবোজ্জ্বল ভূমিকা ও দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এলাকাবাসীর কাছে সুপরিচিত। তার সুনাম ক্ষুণ্ন করতে পরিচালিত এ অপতৎপরতা নিন্দনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

মনোহরদী উপজেলা প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মোঃ তাজুল ইসলাম বাদল সিঃ সহ সভাপতি মনোহরদী উপজেলা( প্রেস ক্লাব)  তিনি বলেন, সারা বাংলা ভাষা বাসী মানুষের সু পরিচিত মুখ, টক শো খাত, মনোহরদী বেলাবরের ৩ বারের বিপুল ভোটের  বিজয়ী সফল সাবেক  এমপি, ( বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড সরদার সাখাওয়াত হোসেন বকুল( মনোহরদী – বেলাব ৪)  বিগত দিনে মসজিদ, মন্দির ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ মাদ্রাসা সহ,বিভিন্ন উন্নয়ন করে,মানুষের কাছে উন্নয়নের রুপকার হিসেবে চিহ্নিত হয়েছেন, এবার ও আগামী  ১২ ই ফেব্রয়ারী  ২০ ২৬ ইং জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার সম্ভাবনায়, প্রতি পক্ষ  ও কিছু কুচক্রী মহল  সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন লাইনে মিথ্যা বানোয়াট,  মন গড়া তথ্য অপ প্রচার চালিয়ে যাচ্ছে, এ,সব অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন  অবিলম্বে অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের যেকোনো তথ্য প্রচারের আগে যথাযথভাবে সত্যতা যাচাই-বাছাই করে প্রচার করার  আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com