বিশেষ প্রতিবেদন : ময়মনসিংহ সদর এলাকার কোতোয়ালি থানায় এক নারী তার প্রতিবেশীদের বিরুদ্ধে মারধর, গুরুতর জখম, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাট এবং প্রাণনাশের হুমকির
অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা প্রায়ই তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
অভিযোগে আরও বলা হয়, গত ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কোতোয়ালি থানাধীন সুতিয়াখালী এলাকার লালু সরকার বাড়ি সংলগ্ন স্থানে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। এ সময় অভিযুক্তরা কিল, ঘুষি, লাঠি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ভুক্তভোগীকে রক্ষা করতে গেলে তার স্বামী ও সন্তানকেও মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এবিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্দ পূর্বক আসামীদের গ্রেফতারের পক্রিয়া চলছে।