সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ভোটকেন্দ্রে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

জেসমিন জাহান দিপ্তী, শেরপুর জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

৪ জানুয়ারি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থিত ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথসহ সামগ্রিক পরিবেশ ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান করেন।

ওই সময় সময় এনএসআই এর উপ-পরিচালক মোঃ ইফতেখারুল হক, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়াসহ উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এবং গন্যমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোট কেন্দ্রগুলো পরিদর্শনের ফলে স্থানীয় ভোটারদের উৎসাহ উদ্দিপনা বেড়েছে বলে মনে করছেন সচেজতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com