নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র-জনতা। এতে মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রোববার বিকেলে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মো. মহসিন উদ্দিন, সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, গাজীপুর মহানগরীর মুখ্য সংগঠক আকাশ ঘোষ, এনসিপির যুবশক্তির গাজীপুর মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইসহাকসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় ছাত্র-জনতা। এক ঘন্টা পর অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।