প্রাণনাশের হুমকি: নিরাপত্তার জন্য গানম্যান চান হিরো আলম

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দেয়ার পর থেকে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। এলক্ষ্য নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার কাছে খুব শিগগিরই আবেদন করতে যাচ্ছেন তিনি।

কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম জানান, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে তাকে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সে কারণে প্রধান উপদেষ্টার নিকট একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে অনুরোধ করে আবেদন করবেন তিনি। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হিরো আলম।
জানা গেছে, রাজনৈতিক অঙ্গনে সক্রিয়তা, সাহসী অবস্থান ও নিয়মিত প্রচারণা বারবার আলোচনায় এনে দিয়েছে এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে নতুন অধ্যায়। গেল মাসে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন হিরো আলম। তবে কোন দল থেকে তিনি প্রার্থী হবেন সেটা এখনো নিশ্চিত নয়। তিনি চান স্বতন্ত্র প্রার্থী হতে। এদিকে ৪টি দল থেকে প্রার্থী হওয়ারও প্রস্তাব পেয়েছেন তিনি।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি। এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি। তবে কোন দল থেকে নির্বাচন করব এটা এখনই বলতে চাই না। সময় হলে জানাবো।

কোন কোন দল ইতোমধ্যে যোগাযোগ করেছে এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম গণমাধ্যমকে বলেন, এ প্রসঙ্গে চারটি দলের নাম উল্লেখ করা হয়। সেগুলো হলো- গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি।

হিরো আলম আরো বলেন, দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মূখ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com