কেন্দুয়ায় ধানের শীষের প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী’র পক্ষে মনোনয়ন ফরম কেনা

মোহাম্মদ সালাহ উদ্দিন : নেত্রকোনার কেন্দুয়ায় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী’র পক্ষে মনোনয়ন ফরম কেনা হয়েছে।

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম এর অফিসকক্ষে এই মনোনয়ন ফরম কেনা হয়।

দলীয় সূত্রে জানা যায়- কেন্দুয়া- আটপাড়া আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম হিলালী’র ধানের শীষ প্রতীকের পক্ষে মনোনয়ন ফরম কেনা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম মহোদয় কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান এর হাতে আজ ১৮ ডিসেম্বর দুপুর ২ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে এই মনোনয়ন তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলার নির্বাচন কমিশন কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com