রায়পুরে পুলিশের মামলায় আ. লীগের ৩ নেতা কারাগারে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মশাল মিছিল, ফেইসবুকে কার্যক্রম চালানো ও সন্ত্রাস বিরুধি আইনে ২২ জনের নামসহ অজ্ঞাত ৭০ জন নিষিদ্ধঘোষিত আ’লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন থানা পুলিশ। ১৭ ডিসেম্বর রায়পুর থানার এসআই বলাই চন্দ্র দেবনাথ বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন।

এই মামলা বুধবার রাতে (১৭ ডিসেম্বর) পুলিশ অভিযান চালিয়ে রায়পুর পৌরসভার ১নাম্বার ওয়ার্ডের পুর্বলাচ গ্রামের আ’লীগ নেতা মিজানুর রহমান, ৭ নাম্বার ওয়ার্ডের হাবু সৈয়াল বাড়ী এলাকার ছাত্রলীগ নেতা শামিম হোসেন ও চরআবাবিল ইউপির হায়দরগন্জ এলাকার আ’লীগ নেতা আনোয়ার হোসেন বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর থেকেই পলাতক হয়ে যান আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর মধ্যে বিভিন্নভাবে বিক্ষোভ মিছিল করেন পলাতক নেতাকর্মীরা। এভাবে বিক্ষোভ মিছিলের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও অঙ্গ- সংগঠনের ওই নেতাদের গ্রেপ্তার করে পুলিশ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্ত্রাস বিরোধী মামলায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com