এ এম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : তুরাগের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এ এম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১৫ ডিসেম্বর, ২০২৫) বিকালে কলেজ প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব আবু তাহের খান আবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নিত্য, গান উপভোগ করেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক। এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে বলেন, এ এম স্কুল এন্ড কলেজের উন্নয়নের ক্ষেত্রে বিগত সরকার কোনো ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। আগামী দিনে এ দেশের জনগণের ভোটে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে সকল ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এবং সার্বিক উন্নয়ন করা যায়, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা করা হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এই এলাকায় দীর্ঘদিন ধরে নানা সমস্যা বিদ্যমান ছিল। যারা এই এলাকার দায়িত্বে ছিলেন—এমপি, কমিশনার, চেয়ারম্যান ও মেম্বার—তারা কেউই এলাকার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখেননি। তিনি দাবি করেন, এলাকায় যতটুকু রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, তা বিএনপির আমলেই হয়েছে।

বিএনপির সদস্য সচিব আরো বলেন, দীর্ঘ সতেরো বছর ধরে এলাকায় উন্নয়নের কোনো দৃশ্যমান ছোঁয়া লাগেনি, যার ফলে সাধারণ মানুষ আজও নানা ভোগান্তির শিকার হচ্ছে।

এ এম স্কুল এন্ড কলেজের অভিভাবক এবং শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। এ এম স্কুল এন্ড কলেজের গৌরবজনক ইতিহাসে নতুনমাত্রা সংযোজন করতে সক্ষম হয়েছে।

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জাকির হোসেন খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় গবেষণা সেল এর সদস্য ড আমিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ন আহবায়ক এম, কফিল উদ্দিন আহমেদ, তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপি’র বার প্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলু, তুরাগ থানা বিএনপি’র, যুগ্ন আহ্বায়ক রিপন হাসান খন্দকার, আলী আহমেদ, হাজী আতাউর রহমান, আহবায়ক সদস্য আব্দুল আলী, ডিএনসিসির ৫২ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী, বিএনপি নেতা আশরাফ খান হেলাল হোসেনসহ কলেজের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এ এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা বলেন, মাত্র তিনটি রুম দিয়ে এ এম স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হলেও আজ এটি তিনটি শাখায় পরিণত হয়ে সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে।

তিনি জানান, ২০২৬ সালের শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটি ৩৫ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই দীর্ঘ পথচলা এ এম স্কুল এন্ড কলেজের জন্য মোটেও সহজ ছিল না। নানা সময়ে শিক্ষক-শিক্ষিকাদের হুমকি-ধামকি, অপপ্রচার, শিক্ষার্থীদের হুমকি প্রদান এবং অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে উৎসাহিত করার মতো বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ডের মুখোমুখি হতে হয়েছে।

অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা অভিযোগ করেন, এসব প্রতিকূলতার পেছনে অন্যতম কারণ হলো—এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবু তাহের খান আবুলএকজন বিএনপির কর্মী হওয়া। তবুও সকল বাধা অতিক্রম করে এ এম স্কুল এন্ড কলেজ আজ একটি স্বনামধন্য ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বার্ষিক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
###
মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা
১৬ ডিসেম্বর, ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com