সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন

রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৩ ডিসেম্বর)  রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পৌর গেন্ডা বাসস্ট্যান্ডের আরিচামুখি লেনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সাভার ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম  বলেন, সাভার ফায়ার সার্ভিসে রাত ১০ টার সময়  ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে বাসে আগুন লাগার খবর আসে। পরে খবর সাথে সাথে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে  এরপর ফায়ার সার্ভিসের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। এছাড়া কোনও হতাহতের খবর এবং ক্ষয়ক্ষতির পরিমান নিদিষ্ট করা এখনো সম্ভব হয়নি। তবে প্রাথমিক ধারণা,  দুর্বৃত্তরা বাসে আগুন দিতে পারে  বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আরমান আলী  বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে বাসের চালক বা মালিকের সন্ধান এখনো পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত খতিয়ে  দেখা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com