সাহসী অনুসন্ধানী প্রতিবেদনেই দেশসেরা সাংবাদিক নির্বাচিত মাসুদ রানা বাবুল

মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী নরসিংদী প্রতিনিধি। ঢাকা গুলশান নিকেতনের একটি কনভেনশন হলে সারাদেশের প্রায় ৩ হাজার সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রাইম ম্যাগাজিন অপরাধ জগত-এর সাংবাদিক মাসুদ রানা বাবুলকে ‘দেশসেরা সাংবাদিক’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে তাকে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি নগদ অর্থ উপহার দেওয়া হয়। সম্মাননা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) স্যার কলিমুল্লাহ, কর্নেল সাদিকুর রহমান স্যার এবং প্রতিথযশা সাংবাদিক আলহাজ্ব সোহেল আহমেদ স্যার।

সাংবাদিক মাসুদ রানা বাবুলের সাহসী, অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনের স্বীকৃতি হিসেবেই তাকে এই সম্মাননা প্রদান করা হয়। বিশেষ করে প্রাণ কোম্পানির বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকার নদীর জমি দখলের তথ্যবহুল ও প্রামাণ্য সংবাদ প্রকাশ করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তিনি।

তার প্রকাশিত সংবাদের পেপার কাটিংয়ের ভিত্তিতে পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড নিয়মিত মামলা দায়ের করে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর অভিযান পরিচালনা করে। এই সফল অভিযানের সংবাদিক সারথী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাসুদ রানা বাবুলকে দেশের সেরা সাংবাদিক হিসেবে নির্বাচিত করা হয়।

সাংবাদিক মহলে তার এই অর্জনকে সাহসী সাংবাদিকতার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com