মীর ফাহাদ ময়মনসিংহ প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি সিডষ্টোর উত্তর বাজার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বসতবাড়িতে হামলা চালিয়ে এক বৃদ্ধাসহ ৩ জনকে আহত করেছে ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে পূর্ব বিরোধের জের ধরে উপজেলার হাবিরবাড়ির সিডষ্টোর উত্তর বাজার এলাকার মৃত রমজান আলী আকন্দের বাড়িতে একদল লোক দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। হামলা চালিয়ে মৃত রমজান আলীর স্ত্রী মোছা. সখিনা খাতুন (৬১), ছেলে আরিফুল ইসলাম (২২) ও শরিফুল ইসলামকে (৪০) রক্তাক্ত আহত করেছে। আহতদের ভালুকা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কামরুল ইসলাম বাদি হয়ে আবুল বাশার, শাহাদাত হোসেন, আক্তার হোসেন, মহি উদ্দিন, নোমান আকন্দ ও শফিক আকন্দের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত আরো কয়েক জনকে আসামী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময়ে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইন্দনে আমাদের জমি দখল করে নিছে হাফিজ মহিউদ্দিন। পরবর্তী সময়ে আমাদের পাশের মার্কেটটি দখল করে নেয় দালাল বাসান উরুফে আবুল বাশার নামে ব্যক্তি। বর্তমানে আমাদের দের শতাংশ জমি আছে। এটুকুর মধ্যে আমারা কয়েটি ঘর করে ব্যবসা বাণিজ্য করে আসছি। এই জায়গা টুকু দখল করার জন্য দালাল ভাসান (আবুল বাশার) ডাকাতবাহিনী নিয়ে আমাদের উপর হামলা চালায় ও আমাদের কে মারধর করে। এই ঘটনায় ভালুকা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।