গুলিবিদ্ধ হাদির পরিবারের পাশে ডা. জুবাইদা রহমান

বাসস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমান।

আজ শুক্রবার রাত ৯টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।

সাক্ষাৎকালে হাদির ভাই ও বোনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি। এভারকেয়ারে হাদির পাশে থাকা তার সহকর্মীদের সাথেও কথা বলেন ডা. জুবাইদা রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

প্রসঙ্গত, আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com