গাজীপুরে গণভোট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: গাজীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার গাজীপুর বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার
শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক-মোহাম্মদ আলম হোসেন।

গাজীপুরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গণভোট ২০২৬ এর গুরুত্ব, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com